শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাস–ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এমনকি তারা এই বিষয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে।’

পোস্টে আরও বলা হয়েছে, একই সঙ্গে সেনাপ্রধান সৈন্যদেরকে অপহৃতদের উদ্ধারের অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন। এই অভিযান সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, হামাস জানিয়েছে—তারা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনির মুক্তি চায় তাদের একটি তালিকা তেল আবিবকে দিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ‘ফিলিস্তিনি বন্দিদের তালিকা’ ইসরায়েলের কাছে জমা দিয়েছে।

হামাস জানিয়েছে, তারা এখন ‘চূড়ান্তভাবে নামগুলোর অনুমোদনের অপেক্ষায়’ আছে। এরপর বন্দিদের গণমাধ্যম দপ্তরের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ