শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকুর জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, সাহসী ও নির্যাতিত নেতা আনিছুর রহমান লাকুকে অশ্রু, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালেন হাজারো মানুষ।

আজ বুধবার (৮ অক্টোবর) বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা আনিছুর রহমান লাকুর জানাজায় অংশ নেন।

এ সময় আনিছুর রহমান লাকুর রাজনৈতিক জীবন তুলে ধরে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, এবি পার্টির জেলা সভাপতি আব্দুল বাসেত মারজান, গণতান্ত্রিক ছাত্র সংসদ মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, সৎ, পরিচ্ছন্ন, সাহসী, সংগ্রামী ও নির্যাতিত নেতা ছিলেন আনিছুর রহমান লাকু। তিনি বিএনপির দুর্দিনে মাঠে থেকে দলের নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা রেখেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পতিত আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। এরপরেও তিনি দল ত্যাগ না করে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে এসেছেন। বিএনপির রাজনীতি করার কারণে তাকে গুম হতে হয়েছিল।

দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের সাথে সুসম্পর্ক রেখেছিলেন আনিছুর রহমান লাকু। তিনি রংপুর-৩ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা বিএনপির কাউন্সিলে তিনি একমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

এ সময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর বাদ মাগরিব নগরীর নূরপুর এলাকায় হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ছোট নূরপুর কবরস্থানে আনিছুর রহমান লাকুর দাফন কার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য যে, জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে বুধবার সকালে আনিছুর রহমান লাকু বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ