শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

গাজার কাছাকাছি পৌঁছে গেছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী জাহাজগুলো

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লোটিলার নতুন মানবিক ত্রাণবহর উপকূল থেকে মাত্র ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছে বলে আয়োজকরা জানিয়েছেন। মঙ্গলবার (৮ই অক্টোবর) সন্ধ্যায় তারা জানান, নৌবহরটি এমন একটি অঞ্চলের দিকে এগোচ্ছে যেখানে কিছুদিন আগেই পূর্ববর্তী মিশনগুলো ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে, “আমাদের ফ্লোটিলা এখন গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইলের মধ্যে রয়েছে। আমরা এমন একটি অঞ্চলের কাছাকাছি চলে এসেছি, যেখানে এর আগের ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনগুলো ইসরায়েলি আক্রমণের মুখে পড়েছিল।”

এফএফসি-এর ‘থাউজেন্ড ম্যাডলিন্স’ মিশনের অংশ হিসেবে ৯টি নৌকার এই বহরে প্রায় ১০০ জন কর্মী রয়েছেন, যাদের লক্ষ্য গাজার ওপর আরোপিত অবৈধ ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ করা।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং সেখানকার মানবিক সংকটের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য কয়েক ডজন অভিযান পরিচালনা করেছে।

গত সপ্তাহে গাজাগামী ৪০টিরও বেশি নৌকা ইসরায়েলি বাহিনী কর্তৃক জব্দ হয় এবং জাহাজে থাকা ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়। দখলদার শক্তি হিসেবে ইসরায়েল এর আগেও গাজাগামী জাহাজে হামলা চালিয়ে তাদের মালামাল জব্দ করেছে এবং কর্মীদের নির্বাসিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ