রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূকে পুনরায় বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ১ অক্টোবর ২০২৫ ইং তারিখে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোছাঃ রুবাইয়া আক্তার (২২) মিঠাপুকুর উপজেলার ১৪নং দূর্গাপুর ইউনিয়নের কানুদাস পাড়া গ্রামের সাইদুল প্রধানের কন্যা। অভিযুক্ত ব্যক্তি মোঃ আব্দুর রহিম (২৭), পিতা মোঃ নওশা মিয়া, ছোট হযরতপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রায় তিন মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় আব্দুর রহিম রুবাইয়া আক্তারকে তালাক দেন। তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ১০ মাস। তালাকের পর রুবাইয়া সন্তানসহ পিতার বাড়িতে বসবাস শুরু করেন।
কিন্তু এরপর থেকেই আব্দুর রহিম পুনরায় বিবাহের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সন্তানকে দেখার অজুহাতে আব্দুর রহিম রুবাইয়ার বাড়ির সামনে আসে। পরে কৌশলে দাদীর বাড়ির ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
এরপর থেকে সে ভুক্তভোগীর ফোন কল রিসিভ করা বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে রুবাইয়া আক্তার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলার ১ সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামী গ্রেফতার করেনি। বরং অভিযুক্ত আব্দুর রহিম প্রকাশ্যে বাড়িতে অবস্থান করছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে। ভিকটিমের ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আসামি ধরা পরেনি। আমি ফোনে এত কথা বলতে পারবো না। শুধু এটুকু বলতে আমি আসামি ধরা পরেনি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, দুই পক্ষেই মামলা দিয়েছে, তদন্ত চলমান আছে, সঠিক ঘটনা উদঘাটন করে গ্রেফতার করা হবে।
তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যখন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন ১ সপ্তাহ পুলিশ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আমরা আসামি গ্রেফতার দেখতে চাই।
ভুক্তভোগী ঔ নারীর মামা মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) জানান, আসামি গ্রেফতার না করে উল্টো মামলার আয়ু এসআই আব্দুর রউফ আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের মামলা তুলে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতেছে । আমরা চাই আসামি গ্রেফতার করে সুষ্ঠু বিচারের আওতায় আসুক।