শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ে বনার্ঢ্যভাবে অনুষ্ঠিত হলো ইউনিয়ন যুবদলের সমাবেশ

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কান্ডারী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এর হাতকে শক্তিশালী করার লক্ষে পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে ইউনিয়নের রত্নীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মনছুর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শাহীনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আবু দাউদ প্রধান।

সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ নুরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, পঞ্চগড় সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বশিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, যুগ্ম আহবায়ক মোঃ আকিমুল ইসলাম, যুবনেতা ফরিদ হোসেন ও হায়াতুন আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বিএনপি ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ