স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এর উদ্যোক্তা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন রংপুরের তরুণ উদ্যোক্তা আবু সায়েম।অনুষ্ঠানটিতে স্পনসর হিসাবে ছিল তারই প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি দৈনিক করতোয়া এবং ভোরের দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া এবং ভোরের দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান) এটিএন বাংলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সুপার হিরোখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগন।
ইনবক্স আইটি সলিউশনের সিইও ও তরুণ উদ্যোক্তা আবু সায়েম সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বলেন—
“আমরা যে যেখান থেকেই কাজ করি না কেন, সেই ভালো কাজের জন্য সম্মাননা দেওয়া হলে সেটা অনেক গর্বের। এটি কাজের গতি বাড়িয়ে দেয় এবং অনুপ্রেরণা জোগায়। আমি মনে করি, শুধু ষ্টার বাংলাদেশ নয়, অন্যান্য প্রতিষ্ঠানকেও প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে এভাবে সম্মাননা দেওয়া উচিত। এতে আমরা আরও উৎসাহিত হবো, যা সমাজের সার্বিক উন্নয়নে সহায়তা করবে।”
অনুষ্ঠানের শুরুতে মানবাধিকার প্রতিদিন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও খুদে নৃত্যশিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানে ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।