শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুট ও বৈষম্যবিরোধীর মামলাসহ ১৫ মামলায় পলাতক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম কাজী আব্দুল অদুদ আলফু মিয়া। তিনি ভোলাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেপ্তার করেছি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরোধে সাদাপাথর লুটের মামলা ও বৈষম্যবিরোধী মামলাসহ ১৫ মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাদাপাথর-বালু লুটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় দ্রুত আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ