শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় বহিস্কৃত যুবদল নেতা ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ। ‎

লালমনিরহাট (হাতিবান্ধা) প্রতিনিধি / ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।‎

শনিবার দুপুরে উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নেতাকে আটক করে পুলিশ।

‎মামলার তথ্য মতে জানা গেছে গত ২ জুলাই পাটগ্রাম থানায় ভ্রাম্যমান আদালতে ২ জনকে কারাদন্ডের আদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার।

‎সেই ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানায় আক্রমণ করে দুর্বৃত্তরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা বাধা দেয় দুর্বৃত্তরা।

‎ভিডিও ফুটেজ দেখে সেই ঘটনার অভিযুক্তদের তালিকা তৈরি করে গত ৩ জুলাই মামলা করে পুলিশ। সেই মামলার জের ধরে ইতিমধ্যে প্রায় ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎তদন্তাধীন চলমান মামলার কার্যক্রম হিসেবে সেই মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ