শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

রংপুরে যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ডেভিল হান্ট অপারেশনে রংপুর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওসি জানান, গ্রেফতার নুরে আলম রিংকুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে দেখা গেছে। ৫ আগস্ট পরবর্তী গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ