শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে বাস্তবে এতগুলো জাহাজ আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি জাহাজের কক্ষ থেকে দেন, যেখানে জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানান, “আমি গাজার কাছাকাছি চলে এসেছি।”

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অনেকে তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ