শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

ডেস্ক নিউজ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল আলম।

আটক ব্যক্তি হলেন, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে নাহিদ আহমেদ (৩২)। শামছুল আলম বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৬২-৬এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারী এলাকা থেকে নাহিদ আহমেদ নামের এক মাদককারবারিকে আটক করে মোল্লারচর সীমান্ত ফাঁড়ীর টহলরত সদস্যরা।

এসময় ৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল, ২টি সীম কার্ড, ১টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নাহিদ আহমেদ নামের এক যুবককে থানায় সোপর্দ করেছেন। আসামী নাহিদকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ