শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে মস্তকবিহীন নারীর পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর তার পরিচয় মিলেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এ এসপি (সার্কেল) ফজলুল হক।

জান গেছে, নিহত ওই গৃহবধূর নাম হাসিনা বেগম (৪০)। তিনি জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। তার পৈত্রিক বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রাম। তিনি মৃত কাশেম আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত বুধবার দুপুরে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করে। তবে নিহত গৃহবধূর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা যায়নি। এদিকে স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে।

দূর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকার জানান, নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম চর কুঠীরপার গ্রামের মো. নবাব আলীর ছেলে।

তিনি জানান, নিহত হাসিনার প্রথম স্বামী আশরাফুলের সঙ্গে বিবাহ হলে ১টি কন্যা সন্তানসহ বিবাহ বিচ্ছেদ হয়। পরে দিঘলটারী গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। সেখানেও ১টি কন্যা সন্তান হলে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে গেলে আবারও কন্যা সন্তান হয় তার।

এদিকে গৃহবধূ হাসিনা হত্যার কারণ সম্পর্কে এই ইউপি সদস্য বলেন, ‘নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল জানান, পারিবারিক কলহ ও টাকা পয়সা বিষয়টি থাকতে পারে।’

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তা সহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ