শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্য গ্রেফতার

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

লাললালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছয়টি চোরাই মোটরসাইকেল।

রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ২টি ডিসকভার ১১০ সিসি এবং ১টি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মজনু (৪৫), লুৎফর রহমান (৪৮), সোহেল রানা (৩০), আব্দুর রাজ্জাক (২৪), আব্দুল আজিজ (২৪), মাহমুদ হাসান (২২), বাবু সরকার (৩২) এবং হাসানুজ্জামান (২২)।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্র দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ