শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৪শত জন সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যে দিয়ে জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে ছাত্রদলে বরণ করে নেন।

যোগদানকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ইতিহাস হচ্ছে আন্দোলনের ও গণতন্ত্র উদ্ধারের ইতিহাস। তারেক রহমান সুদুর লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদি সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।

এ সময় তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন,আগামীতে আমরা তোমাদের চোখে নতুন বাংলাদেশ দেখতে পাই। তোমরা অনেক স্মার্ট আর ব্রিলিয়ান্ট। তোমরা ডিজিটাল যুগের মানুষ। বাংলাদেশকে ভালবাসতে হবে,গণতন্ত্রকে ভালবাসতে হবে। নতুন বাংলাদেশ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে তোমাদের।

প্রধান অতিথি আরো বলেন, আবারো যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে আবার তোমাদেরকে রাজপথে নামতে হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের সঞ্চালনায় ও লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান পর্বে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী শিক্ষার্থী মরিয়ম বেগম মৌ, সায়েম আদনান ও নাহিয়ান দীন সহ অন্যান্যরা।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সহ বিএনপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ