শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

জাপাকে নিষিদ্ধ করা না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আ.লীগের দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতিকে নিষিদ্ধ করা না হলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রংপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ওই স্বৈরাচারকে বিদায় করতে চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। সুতরাং অবিলম্বে স্বৈরাচার হাসিনার দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেঈমানি করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি শুধু স্বৈরাচারের দোসর নয়, তারা বারবার জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই দলে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো নৈতিক অধিকার নেই। জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে পিআর পদ্ধতি চালু করতে হবে। বর্তমান একক সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক ভোট পদ্ধতিতে কৃষক-শ্রমিকসহ সাধারণ জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। এ কারণে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন সময়ের দাবি।

মাহমুদুর রহমান বলেন, শ্রমিক শ্রেণি শুধু উৎপাদন ব্যবস্থার চালিকাশক্তি নয়, তারা জাতীয় রাজনীতিরও একটি বড় শক্তি। আগামী নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে কোনো স্বৈরাচারী সরকার টিকতে পারবে না। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শ্রমিকদের সঠিক অবস্থান নিশ্চিত করতে হলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এজন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

টাউনহলে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—ফেডারেশনের রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল।

অন্যান্যের মধ্যে রংপুর মহানগর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি শহিদা বেগম, ফেডারেশনের মহানগর সহসভাপতি অধ্যাপক মুত্তালিব হোসাইন, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ নূর হুসাইন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল, কোতোয়ালি থানা সভাপতি আবু সায়েম বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সেক্রেটারী শাহানত মিয়া।

আবু সায়েম/ডি.আর.বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ