শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

রংপুরের কাউনিয়ায় কৃষকদল নেতা নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় কৃষকদল নেতা মোবারক আলী নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, এ ঘটনার নজরুল নামে একজনকে আটক করছে পুলিশ।

মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই এলাকার ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়নের কৃষক দলের যুগ্ন আহবায়ক

শুক্রবার রাতে ওই এলাকার মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়,

পুলিশ জানায়, শুক্রবার সকালে তার স্ত্রী কাউনিয়া থানায় তার স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন, পরে স্থানীয়রা মমিনুলের বাসার কাছে ধানক্ষেত থেকে মোবারক আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন ,এবং মমিনুলের বাড়ির পেছনে কলাবানে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ শাহ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোবারক আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

এদিকে, কৃষকদল নেতা মোবারক আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ