রংপুরের মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত ফইম উদ্দিনের কন্যা রওশন আরা বেগম (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় (ছমিয়ননেসা বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রওশন আরা বেগম রাস্তার পশ্চিমপাশের একটি দোকানে ম্যাচ কিনতে যান। কেনাকাটা শেষে ফেরার সময় রাস্তার মাঝের রোড ডিভাইডারের উপর দাঁড়ায়, এদিকে দ্রুতগতির দুইটি বাস অভারটেক করার সময় শ্যামলী বাস হঠাৎ আঘাত করে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
অপ্রত্যাশিত এ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রওশন আরা বেগম মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ঘটনার পর সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে দুর্ঘটনায় জড়িত বাস চালক ও গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।