শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে সরানো হয়েছে পদ থেকে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৫৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগর ভবনে তুলে নিয়ে গিয়ে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় লিয়াকত আলী বাদল বাদী হয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, এনায়েত আলী রকি, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে, এ ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ