শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’

ডেস্ক রিপোর্ট / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- সবাইকে ভাই ভাই’ আখ্যা দিয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায়।

জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে এ বক্তব্য দেন।

ভিডিওতে দেখা যায়, হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন- বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে সবাই ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাত করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, দলীয় অবস্থান ও নীতির বাইরে গিয়ে এ ধরনের বক্তব্য কতটা যৌক্তিক।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে উখিয়া বিএনপির একজন নেতা বলেন, বিএনপিকে ডুবাতে ও ভোট কমাতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এখনো ছাত্রজনতার রক্ত শুকায়নি, লাশের গন্ধ রয়ে গেছে। এর মধ্যেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা জাতির সঙ্গে বেইমানি এবং বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী বলেন, আমরা পাড়ায় পাড়ায় ধানের শীষের প্রচারণায় গিয়ে লিফলেট বিতরণের সময় এ বক্তব্য দিয়েছি। আমি তো খারাপ কিছু বলিনি। তবে বক্তব্যটা কেটে প্রচার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ