শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

আন্তর্জাতিক সম্মেলনে বেরোবির গবেষণা দল ‘2nd Best Paper Award’ অর্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক এবং তাঁর গবেষণা দল আন্তর্জাতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।গবেষণা দলের অন্য সদস্যরা হলেন,মোঃ এমরান হোসেন ও মোঃ ফিরোজ মিয়া।

গত ২০ ও ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত International Conference on Business & Technology in the 21st Century (ICBT-2025)-এ তাঁদের গবেষণাপত্র ‘2nd Best Paper Award’ লাভ করে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলনটি University of Asia Pacific, University of Dhaka এবং জার্মানির Weiden Business School & Institute of Psychological & Behavioral Science-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোট ১০৯টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে প্রফেসর ড. নুর আলম সিদ্দিক ও তাঁর টিমের উপস্থাপিত গবেষণাপত্রটি গুণগত মানে বিশেষভাবে প্রশংসিত হয়।

তাঁদের উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল—

“Exploring the Impacts of Climate Finance on Climate Risk: A Cross-country Analysis.”

এ অর্জনকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এক সম্মান হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবার আশা করছে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে গবেষণায় নবীন প্রজন্মকে আরও উৎসাহিত করবে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ