শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক নিউজ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার পিজিআর খামারীরা ।

বুধবার (৫ মার্চ) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন খামারী সাজেদুল ইসলাম, দুলু মিয়া, শাজাহান, শাবানা প্রমুখ।

এতে বক্তারা বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অত্র অফিসে বিভিন্ন অনিয়ম দুর্ণীতির আশ্রয় গ্রহন করেছেন । প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের পিজি খামারীদের বরাদ্দকৃত ২টি সভার বাজেটের টাকা আত্মসাৎ করেছেন । চলতি বছরের ৩০ জানুয়ারী এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ এন্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দকৃত বাজেট উক্ত কর্মকর্তা অস্বীকার করেছেন । প্রাণী সম্পদ বিভাগে ভ্যাকসিন সংকট দেখিয়ে অর্থ গ্রহন সাপেক্ষে কৌশলে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা গ্রহন করছেন উক্ত কর্মকর্তা ।

এ ছাড়া উক্ত কর্মকর্তা বিগত সময়ে বিভিন্ন উপজেলায় চাকুরি করার সুবাদে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন । বক্তারা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ