শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

আ. লীগকে আজকের পারফর্মেন্সের জন্য ধন্যবাদ, চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট / ৫১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার ফল আজকে নিউইয়র্কের বিমানবন্দরের মাইর— এমন মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইলিয়াস হোসেন লেখেন, ‘আওয়ামী লীগকে আজকের পারফর্মেন্সের জন্য ধন্যবাদ। চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার ফল আজকে নিউইয়র্কের বিমানবন্দরের মাইর।’ এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশি প্রতিনিধি দলের নিউইয়র্ক আসার খবরে দুপুর থেকেই নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন।

একই সময় প্রধান উপদেষ্টাসহ বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে আনন্দ সমাবেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। উভয় দলের কর্মীদের হাতে ছিলে নানা রঙের ব্যানার ও ফেস্টুন। চরম উত্তেজনা বিরাজ করতে থাকে উভয় দলের নেতাকর্মীদের মাঝে।

ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা টার্মিনাল এলাকা। দুপুর থেকেই জেএফকে বিমাবন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টা বরণ করতে আসা যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকেল পৌনে চারটার দিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা একে একে বের হয়ে টার্মিনালে অবস্থিত গাড়ির দিকে যাবার প্রাক্কালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। গালাগালির এক পর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে তারা কয়েকদফা ডিম ছুঁড়ে মারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ