শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নৈশভোজে দেখা হবে ট্রাম্প ও ড. ইউনূসের: উপদেষ্টা তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপযাপনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে আছেন অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দিন আগেই তিনি নিউইয়র্কে এসে পৌঁছান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারের তুলে ধরবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। সে সময় তিনি তার বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন এজেন্ডার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ২৭ তারিখ অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।

উল্লেখ্য যে, এ বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ