শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

রংপুরে সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৪ জন

ডেস্ক নিউজ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরে অসহায় ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। ক্যাম্পেইনে প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে চারজনের ছানি অপারেশন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রংপুর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব রোগীর সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গত মঙ্গলবার রংপুরের হারাগাছের আক্কাস আলী (৬২), শ্যামপুরের ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর জায়গীরহাটের মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাট হাতীবান্ধার এলাকার আবতার আলীর (৬০) চোখের ছানি অপারেশন করা হয়। সেই সাথে তাদেরকে চশমাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডেন্ট কর্নেল একে এম জহির হোসেন খান জানান, গত ২০ ফেব্রুয়ারি রংপুর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে চক্ষুসেবা ক্যাম্পেইন শুরু হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে ৩৩৬ জন রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ এবং ৪৫ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়াও প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে চারজনের ছানি অপারেশন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও চিকিৎসা সেবাসহ অপারেশনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ