শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরিফুল আলাম,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

অনন্য খান সাদিক, কিশোরগঞ্জ / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ ৯ বছর পর গতকাল

২০ (সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। ফালাফল ঘোষণা হয় আজ সকালে। ২ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই সম্মেলনে। কাউন্সিলরদের ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন শরীফুল আলম, আর টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। কেবল এ দুটি পদেই ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে শরীফুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রুহুল হোসাইন ছাতা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

সম্মেলনের কাউন্সিলর কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুসা ও করিমগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম জানান, তারা উৎসবের আমেজে ভোট দিয়েছেন। সবার মাঝেই একটা আনন্দের পরিবেশ দেখা গেছে। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি ভাল চর্চা বলেও তারা মন্তব্য করেন। যারাই নির্বাচত হোক, তাদের নেতৃত্বেই দলের জন্য কাজ করবেন বলেও এ তিন কাউন্সিলর জানান।

তবে খালেদ সাইফুল্লাহ সোহেল একজনের ভোট অন্যজনে দেওয়াসহ কিছু অনিয়মের কথা বললেও প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, তার কাছে কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ জমা দেননি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ