শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

রানীপুকুর ইউনিয়নের ব্যস্ততম সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের একমাত্র নিরাপদ ও ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় শত শত মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিলো এই সড়ক, বর্তমানে তা ভেঙে নষ্ট হয়ে প্রায় বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করতে এই পথ ব্যবহার করেন। সকালে ছোট ছোট শিশুরা স্কুলে যায় এবং কিছু সময় পরেই শিক্ষার্থীরা উচ্চ বিদ্যালয় ও কলেজের পথে হাঁটে এই সড়ক ধরে। বিকেলে বাজার বসলে শত শত মানুষ এ পথেই আসা-যাওয়া করেন,কেউ পণ্য বিক্রি করেন, কেউ কেনাকাটা করেন। শিক্ষিত সমাজ গঠনে ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এই সড়ক আজ ভগ্নদশায় পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই।

এলাকার জনগণের অভিযোগ, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি সমাজসেবক, সামর্থবান ব্যক্তি ও রাজনীতিবিদরা নানান অজুহাতে সড়ক মেরামতের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না।

বর্তমানে সড়কটির দুই-তৃতীয়াংশ ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাতের বেলায় পথচারীরা হঠাৎ গর্তে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

তাই সাধারণ জনগণের একমাত্র দাবি, অতি দ্রুত রানীপুকুর ইউনিয়নের এ সড়কটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ