শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ কর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগে ও অঙ্গ সংগঠনের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগ ওই মিছিল করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিল একটি ভিডিও ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকড়াও করে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ দাউদকান্দির জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীর ধীতপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে৷ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ