এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টিসিএ রংপুর-এর সাধারণ সদস্য পদ অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত আবেদন ফরমের আহবান করা হচ্ছে।
নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্যঃ
ক) টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, (টিসিএ) রংপুরের গঠনতত্ত্ব অনুযায়ী রংপুর জেলায় জাতীয় টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া বা ক্যামেরায় কর্মরতরা আবেদন করতে পারবেন।
খ) আবেদন পত্রের সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনিক মিডিয়ার নিয়োগ পত্রের ফটোকপি জমা দিতে হবে। অথবা নিয়োগপত্র না থাকলে নিজ প্রতিষ্ঠানের রিপোর্টারের একটি প্রত্যায়ন পত্র জমা দিতে হবে।
গ) আবেদনকারীকে নিম্ন নির্দেশিত কাগজপত্র ও ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
ঘ) প্রতি ফরম মূল্য পাঁচশত ৫০ টাকা মাত্র।
আবেদনপত্রের সাথে (১) সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। (২) শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ। (৩) ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। (৪) অভিজ্ঞতা সনদ: (যদি থাক)। (৫) ফৌজদারী কোনো মামলায় সাজাপ্রাপ্ত কিংবা চলমান রয়েছে কিনা তা উল্লেখ করতে হবে।
ফরম প্রাপ্তির স্থানঃ সিঙ্গারগলি, প্রেসক্লাবের বিপরীতে, একাত্তর টিভি অফিস রংপুর।
ফরম বিক্রয় : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং
জমাদানের শেষ তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং
হালনাগাদকৃত খসড়া সদস্য তালিকা প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং
সাধারণ সদস্য তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং
যারা অন্তর্ভুক্ত হতে পারবে না তাদের ফরম ক্রয় বাবদ পাঁচশত ৫০ টাকা ফেরতযোগ্য।
শাহিন আলম, আহবায়ক
উপ-কমিটি, টিসিএ রংপুর। ক্যামেরাপার্সন, একাত্তর টিভি।