শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

রংপুরের মিঠাপুকুরে মাদকের টাকা না দেওয়ায় বড় ভাইকে খুন

ডেস্ক নিউজ / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪-মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান( ৫৫) কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এমতাবস্থায় তারই ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) নেশা করার জন‍্য টাকা চায়। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন, এরপর হাতে থাকা কাস্তে দিয়ে গলায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মৃত্যুবরণ করেন। লোকজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে সোর্দপ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ