শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বেরোবি প্রশাসনিক ভবন থেকে মোটরসাইকেল চুরি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবনের গ্যারেজ থেকে এক সেকশন অফিসারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের বেতন ও বিল শাখায় কর্মরত সেকশন অফিসার গ্রেড-২ (কম্পিউটার) মোঃ ছাইফুর রহমান জানান, গত ১৫ জুন ২০২৫ খ্রিঃ সকাল ৯টার দিকে তিনি প্রতিদিনের মতোই তাঁর ডিসকভার-১৩৫ সিসি নীল রঙের মোটরসাইকেল (রেজি. নম্বর: ল-১১-০৪৪৫) প্রশাসনিক ভবনের নিচের গ্যারেজে রেখে অফিসে কাজ করতে যান। তবে বিকাল ৫টার দিকে গ্যারেজে গিয়ে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি।

পরে আইসিটি সেলে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক অচেনা ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি নিশ্চিত হন, তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে অবহিত করেছেন এবং মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ গ্যারেজের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ