শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট / ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন।

এরই জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।’

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।

এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ