শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুস ছালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুলইসলাম, কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, উপজেলার ৭২টি পূজামণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূজার সময় বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হবে বলে সভায় যানানো হয়।

সভায়  বক্তারা বলেন, পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত ভূমিকা রাখা জরুরি।

সভা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ