শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত, লালমনিরহাটে বন্যা

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লালমনিরহাটে টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, ধুবনি, কালিগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতী, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন এবং সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ অন্তত ১২টি গ্রামের পাঁচ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে আমন ধানক্ষেত ও মৌসুমি ফসল। ঘরবাড়িতে পানি উঠায় অনেক পরিবার রাস্তার পাশে কিংবা বাঁধের উপর আশ্রয় নিয়েছে। চুলায় পানি উঠায় তারা বাঁধের উপর রান্না করছে। ইতিমধ্যেই গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাকসবজি ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় পরিবারগুলো মারাত্মক সংকটে পড়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানিয়েছেন, ভাঙন রোধে যেখানে সমস্যা দেখা দেবে সেখানে জিওব্যাগে বালু ভরাট করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের পূর্ণবাসনের জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হাওলাদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে, যাতে দ্রুত সহায়তা দেওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ