শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে ৫ মাসের শিশুকে হত্যা, মা-বাবা ও দাদি আটক

নিজস্ব প্রতিবেদক / ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী শিশুকন্যাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা-বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে।

পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুখ।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, পলাশবাড়ি গ্রামের বাবু লাল রায়ের শোবার ঘরে ৫ মাস বয়সী শিশুকন্যার জবাই করা লাশ ঘরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তারাগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে নিহত ৫ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর মা তুলশী রানী, বাবা বাবু লাল রায় ও দাদি পাতানি রানীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে তার মা তুলশী রানী জবাই করে হত্যা করেছে। হত্যার পর সে নিজে বাঁচার জন্য উন্মাদের মতো আচরণ করছিল। ঘটনার সঙ্গে শিশুটির বাবা বাবু লাল রায় ও দাদি পাতানি রানীও জড়িত ছিল বলে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ।

এলাকাবাসী জানিয়েছেন, তুলশী রানীর দুই মেয়ে। এর আগে তার একটি মেয়ে আছে। এবার সন্তান হওয়ার সময় তার কামনা ছিল ছেলেসন্তান হবে। কিন্তু ছেলে না হয়ে মেয়ে হয়েছে। ফলে মেয়েসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার বাবা বাবু লাল ও মা তুলশী রানী নাখোশ ছিল। তারাই পরিকল্পিতভাবে তাদের সন্তানকে জবাই করেছে বলে পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করেছেন। তবে নিহত শিশুটির মা ও বাবা কীভাবে বা কারা তাকে জবাই করে হত্যা করলো, সে ব্যাপারে কোনও কথা বলতে চাননি।

ওসি এম এ ফারুখ জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর বাবা বাবু লাল, মা তুলশী রানী ও দাদি পাতানি রানীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ