শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের “বালিখলা” হাওরে অস্তিত্ব সংকটে দেশীয় প্রায় ১০ প্রজাতির মাছ।

অনন্য খান সাদিক, কিশোরগঞ্জ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরবেষ্টিত বাজার বালিখলা। ধনু নদীর পাড়ের এ মৎস আড়ৎ এ দেশি প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় বর্ষার জলে হাওর-বিলে মৎস্য সম্পদ ছিল প্রাচুর্যময়। টাকি, ট্যাংরা, পুঁটি, কৈ, শিং, মাগুর, বাইম, খৈলসা, রানী, মলা, ঢেলা, মেনি ইত্যাদি দেশি মাছ এখন যেন স্মৃতিচিহ্ন মাত্র। নির্বিচার নিধন, রাসায়নিক দূষণ, বাঁধ নির্মাণ ও প্রজনন মৌসুমে অনিয়ন্ত্রিত মাছ ধরা এই সংকটকে ঘনীভূত করে তুলছে। হাওরে দেশীয় মাছের সংকটের প্রভাব পড়েছে স্থানীয় মাছ বাজারগুলোতে। বাজারে জায়গা দখল করে নিয়েছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া।

উপজেলার ইটনা,মিঠামইন,বালিখলা হাওর ঘুরে দেখা গেছে, আগে যেখানে বর্ষা এলেই মাছের ঝাঁক ভিড় করতো, এখন সেখানে জাল ফেলেও মিলছে না কিছুই। একসময়কার মৎস্য বৈচিত্র্য এখন নিঃশেষের পথে। পুকুরে চাষ করা পাঙ্গাস ও তেলাপিয়া বাজারে প্রধান বিকল্প হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় জেলেরা জানান, আগে প্রতিদিন ১০ থেকে ১৫ জাতে দেশীয় মাছ জালে উঠতো। এখন সেটি নেমে এসেছে ৩ থেকে ৪ প্রজাতিতে।

বালিখলা হাওরপাড়ের জেলে কাসেম আলী আক্ষেপ করে বলেন, ‘আগে তো বর্ষায় হাত দিলেই কৈ উঠতো। এখন দিনভর জাল ফেলেও দুই-চারটা চ্যাং পাইলেই অনেক।’ মিঠামইন হাওরের জেলে আজিমউদ্দিন হতাশার কণ্ঠে বলেন, মাছ ধরেই সংসার চলতো, এখন সংসারই চলেনা ঠিকমতো। আগের মতো মাছ আর নাই।’

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, হাওরের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে। এতে মাছের প্রজনন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রজনন মৌসুম মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের শেষ পর্যন্ত এই সময়ে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকার কথা থাকলেও তা কেউ মানছে না।

স্থানীয়দের ভাষ্য, শুধু নিষেধাজ্ঞা নয়, দরকার কার্যকর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। তারা হাওরে সংরক্ষিত প্রাকৃতিক অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কৃত্রিম প্রজননের মাধ্যমে ‘রিস্টকিং’ কার্যক্রম জোরদারের দাবি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘চায়না রিং, কারেন্ট ও বেড়জালের মতো নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার এবং পানি শুকিয়ে মাছ ধরায় দেশীয় মাছের অস্তিত্ব ধ্বংস করছে। স্থানীয়দের আরও সচেতন না হলে এই ধারা থামানো সম্ভব নয়।’

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ‘দেশীয় মাছ শুধু খাদ্য নিরাপত্তা নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিবেশের অংশ। শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ জাল ও মাছ ধরা রোধে অভিযান শুরু হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ