শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,“মানুষ কারও অধীনে চাকরি করার জন্য আসেনি। প্রত্যেক মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের দায়িত্ব হলো সবার জন্য সেই সুযোগ তৈরি করা।”

মুহাম্মদ ইউনূস আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রযুক্তি এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। প্রযুক্তি এখন মানুষকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, তাই এটি কাজে লাগানোর এখনই সঠিক সময়।

তিনি আশা প্রকাশ করে বলেন, পিকেএসএফ নতুন ভবন থেকে নতুন যাত্রা শুরু করবে এবং প্রত্যেক মানুষকে তার নিজের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ