শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ডাকসুর পর জাকসুতেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এক দম্পতি জয়ী হয়েছেন। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেয়া হাফেজ তারিকুল ইসলাম কার্যকরী সদস্য ও তার স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে জয়লাভ করেছেন।

তারিকুল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।

প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক দম্পতি বিজয়ী হয়েছে। ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দীন হয়েছেন কার্যনির্বাহী সদস্য, আর তার স্ত্রী উম্মে ছালমা নির্বাচিত হয়েছেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ