শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভারতের বারবার অনুরোধ, বলেছি আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য দেশ : ফরিদা আখতার

ডেস্ক রিপোর্ট / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের বারবার অনুরোধের পর ১২০০ টন ইলিশ পাঠানো হবে। তবে আমি আগেও বলেছি এখনো বলছি, আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপরে অন্য।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছিল। এবারে দাম বাড়িয়ে রাখা হয়েছে। অবৈধ রিং জাল প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিযান শুধু জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করছি। এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোনো ছাড় নেই।

মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ