শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরামপুরে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট; ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুইটহার্ট লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম।

গত রোববার (২ মার্চ) রাত ৯ টার দিকে বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে আটক করা হয় বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।নাবিল হোসেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য। তাকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আনুমানিক ৫টার দিকে নাবিল হোসেন তার ফেইসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে সুইটহার্ট লেখা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেইসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। সে লিখেছিল “তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করবো”। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। আজ সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ