শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ঘুমের মধ্যে গায়ে পা লাগায় দুই ছাত্রকে পেটালেন শিক্ষক

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার দ্বীননাথপুর জামেয়াতুল উলুমিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দুই মাদরাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত দুই ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন সদর উপজেলার কুঁকিয়াচাঁদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাব্বি হাসান (১৩) এবং মিলন হোসেনের ছেলে মিরাজ (১৩)। তারা দুজনই ওই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিল বাংলা ও ইতিহাস বিষয়ের শিক্ষক।

অভিযোগে জানা যায়, দুপুরে খাবারের পর ছাত্ররা আবাসিক কক্ষে ঘুমাচ্ছিল। এ সময় অভিযুক্ত শিক্ষকের ভাগ্নে, প্রথম শ্রেণির ছাত্র হুজাইফার গায়ে রাব্বি অসাবধানতাবশত পা তুলে দিলে ইব্রাহিম খলিল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি রাব্বি ও মিরাজকে কাঠের চলা দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের পর তাদের দীর্ঘক্ষণ কক্ষে আটকে রাখা হয়। পরে স্বজনরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তপাত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ