শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

কাউনিয়ায় ৬কেজি গাঁজা সহ আটক এক মাদক কারবারি আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৪৫ মিনিটে কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।ডিবি পুলিশের এসআই ভূষণ চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেন। কুড়িগ্রামের দিক থেকে আসা একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (৩৫)। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো এলাকার পূর্ব শালবনের মৃত নিজাম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, অভিযুক্তের হেফাজতে থাকা কালো রঙের স্কুল ব্যাগের ভেতরে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ পাওয়া যায়। সেটির ভেতর পলিথিনে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো অবস্থায় একটি পোটলায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থলেই স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলো জব্দ করা হয়। পরে আটক রাজু মিয়াকে জব্দকৃত মালামালসহ থানায় নিয়ে যাওয়া হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ লতিফ শাহ্ বলেন,এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ