শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পীরগঞ্জে ১০ শয্যা মা ও শিশু কল্যাণ হাসপাতাল চালুর দাবীতে মানববন্ধন

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল চালুর দাবীতে এক মানববন্ধন ও বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিশাল র‍্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খালাশপীরের ৫, ৬ ও ৭ নং ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এ হাসপাতালটি চালু হলে খালাশপীরসহ আশপাশের হাজারো মানুষ স্বাস্থ্যসেবায় উপকৃত হবেন। তাই দ্রুত হাসপাতালটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ হাসপাতাল ভবনটি নির্মাণ হলেও তা চালু না হওয়ায় জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ