শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

কাউনিয়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে কৃষকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় আমন খেতে সেচ দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৬০) নামের এক কৃষক মারা যায় । পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার ভূতছাড়া গ্রামের আব্দুস সোবাহানের পুত্র মনোয়ার হোসেন (৬০) খোপাতি মাঝাপাড়া গ্রামে নিজের জমিতে সেচ দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারে হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বিদ্যুৎস্পৃটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ