শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না, ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না : জাহেদ

ডেস্ক রিপোর্ট / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় জামায়াতকে সমর্থন না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবির নিয়ে যখনই আমি কথা বলি এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে, বিরোধিতা থাকে, খুব কমন কতগুলো মন্তব্য থাকে, প্রচুর গালিগালাজ থাকে। অনেকে জানতে চান যে আমি কেন তাদের সমর্থন করি না? তারা এত ভালো, কেন তারপরও সমর্থন করছি না? তো আমি এই প্রশ্নটার একটু জবাব দেওয়া দরকার বলে মনে করি।’

জাহেদ উর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে। আমরা ধরে নিই জামায়াতে ইসলামী ৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি। তারা পাকিস্তানের পক্ষে থাকেনি। ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে।

তারপরও আজকে জামায়াতে ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করতাম কিনা? উত্তর হচ্ছে না। আরেকটু বলি, জামায়াতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু আমি জামায়াতের রাজনীতি বা যেকোনো ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না।’ ‘যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাড় ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন, এটা ফ্যাসিবাদ।

তার চিন্তা, তার প্ল্যান, তার কর্মসূচি ইজ দ্য বেস্ট। তার মানে কি এই যে, সেটা আমাকে মানতে হবে? ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর আমাকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন। মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না। গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুজ করায়। এখনকার গ্লোবাল ট্রেন্ডটাও ওইদিকে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ