শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

জাকসুতে ভোট কারচুপি: নারীদের এক কেন্দ্রে ভোট সাময়িক বন্ধ

রিপোটারের নাম / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে একাধিক কেন্দ্রের ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারীদের ১৫ নম্বর হলে কারচুপির অভিযোগ ওঠায় ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভোটকেন্দ্রে লাইনের পাশে প্রভাব বিস্তারের চেষ্টাভোটকেন্দ্রে লাইনের পাশে প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়।

এর আগে, তাজউদ্দীন আহমদ হলে ভোটার তালিকায় ছবির অসঙ্গতি ঘিরে হট্টগোলের ঘটনা ঘটে। প্রায় ২৫ মিনিট স্থগিত থাকার পর সেখানে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়। এসব ঘটনায় ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রীদের একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করায় হট্টগোলের সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাদের বের করে দিয়েছেন। এ নিয়ে কেন্দ্রটি সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ফজিলাতুন্নেসা হলে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে হট্টগোল চলছিল এবং ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ