শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

র‍্যাবের যৌথ অভিযানে লালমনিরহাটের হাতিবান্ধায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন অটোরিক্সা চালক। ভিকটিম নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ২০ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার পূর্বদিকে জনৈক আব্দুর রশিদ মাস্টারের মাছের প্রজেক্ট এর পূর্ব পার্শ্বে সতী নদীর পশ্চিম তীরে ভিকটিমের লাশ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড -১৮৬০।

বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ঘটনাটি র‍্যাব-১৩, সিপিএসসি এর নজরে আসলে তারা অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর ও সদর কোম্পানি, র‍্যাব-০৪, মিরপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল বিকাল ০৩.৩০ ঘটিকায় ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মোঃ মাহফুজার রহমান মামুন (৪২), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- উত্তর দলগ্রাম, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ