শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পথ আটকিয়ে শিবিরের ২ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) ও মো. জাবেদের (২২) নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ দুপুরে ছাত্রশিবিরের এই দুই নেতাকে সদর এলাকায় পথ আটকিয়ে আনোয়ারা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল ডেকেছে বলে যেতে বলেন কয়েকজন যুবক। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে মারধর করে টেনেহিঁচড়ে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

আহত মো. মিসকাতুল ইসলাম (২৪) অভিযোগ করেন, ‘আমরা ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীকে নিয়ে কলেজে যাই। ভর্তিপ্রক্রিয়া শেষে কলেজ ত্যাগ করে জয়কালী বাজারের চলে আসি। জাহেদ নামের একজন ছাত্রদল নেতা পরিচয়ে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল আমাদের ডেকেছে বলে জোরপূর্বক নিয়ে যেতে চায় তারা। আমরা যেতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমাদের মারধর করে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

জানতে চাইলে আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। কলেজে ভর্তি কার্যক্রম নিয়ে দলীয় কর্মসূচি ছিল। সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে কোনো ঘটনার বিষয়ে আমরা অবগত নই।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ