শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বাবার ২য় বিয়ে নিয়ে বিরোধ; বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

রিপোটারের নাম / ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাইয়ের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আজমের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। নিহত শাহেদের মা কামরুজাহান জানান, তার স্বামী নুর জামান প্রবাস থেকে ফিরে পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। আজ সন্ধ্যায় তিনি নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে নুর জামান তার ছেলে শাহেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ছেলে হত্যার বিচার চেয়ে তিনি স্বামীর ফাঁসি দাবি করেছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নুর জামান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ