শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

তিনি লেখেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরও অভিনন্দন।

অভিনন্দন জানাই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীকে।

ড. আসিফ নজরুল বলেন, “শিবিরের এই বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দিয়ে রাজনীতি করার পরিণত পরাজয় হয়েছে। হাসিনার আমলে ‘শিবির’ ট্যাগ দিয়ে অগণিত শিবিরকর্মী ও সাধারণ ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল।

শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দ করা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আমি সেই অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছি, নানা হুমকি ও আক্রমণ সত্ত্বেও কখনো থামিনি।”

তিনি জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এই থিমকে কেন্দ্র করে ‘আমি আবুবকর’ শিরোনামে একটি উপন্যাস লিখেছিলেন। বইটি এক বইমেলাতেই ১১ বার মুদ্রণ করতে হয়েছিল।

তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।

শিবিরের নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘গণ-অভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর করুণ চিত্র তুলে ধরে আসিফ নজরুল লিখেছেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল-চেয়ার দেখে বস্তির মতো লাগত। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতরে উঁকি দিতেই ইচ্ছা হতো না।

কত কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কত সমস্যা এখানে।

পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা সমাধান করবেন। দোয়া রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ