শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

এনসিপি নেতার ‘যন্ত্রণায়’ অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল, দোকানপাট শিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের মতো অপকর্ম চালিয়ে আসছে।

চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, আমরা বারবার স্বপনের সঙ্গে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি।

কমিটির সাধারণ সম্পাদক হারুন মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বপন আমাদের প্রচেষ্টা ও বাজার কমিটির সিদ্ধান্তকে বারবার অবমূল্যায়ন করেছে।

সহ-সভাপতি ডা. এ আর খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জা জানান,বাজার কমিটি সবসময় সমাধানের চেষ্টা করেছে, কিন্তু স্বপন আমাদের কথা আমলে নেয়নি।

ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য শাহ জাহান অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন তার গুণ্ডা বাহিনী দিয়ে এলাকাজুড়ে নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। আমরা তার বিচার চাই।

এ সময় ঘটনাস্থলে পরিদর্শনে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় স্বপনের পালিত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আতাউর রহমান স্বপনের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগীরা দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও এনসিপি নেতা আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ